স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১২ মে ২০২৬ , ০১:০৬ এএম

অনলাইন সংস্করণ

#

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে সরকারের বড় ঘোষণা, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে এগোচ্ছে প্রকল্প

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে আরেকটি বড় অবকাঠামো প্রকল্প। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং এখন অর্থায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (১১ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য তুলে ধরেন। মন্ত্রী জানান, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নতুন সেতু নির্মাণ সরকারের অগ্রাধিকার প্রকল্পের তালিকায় রয়েছে। বিষয়ে কয়েকটি প্রস্তাবনা বিবেচনায় থাকলেও সংশ্লিষ্ট রুটটিকেই সবচেয়ে কার্যকর সম্ভাবনাময় হিসেবে দেখা হচ্ছে। সমীক্ষা সম্পন্ন হওয়ায় এখন প্রকল্প বাস্তবায়নের আর্থিক কাঠামো অন্যান্য প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

আসন্ন ঈদযাত্রাকে সামনে রেখে ফেরিঘাট নৌপথে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থার কথাও জানান তিনি। সম্প্রতি আরিচা এলাকায় বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় যান্ত্রিক ত্রুটির প্রমাণ মিলেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এবার ফেরিতে যানবাহন ওঠানামায় কঠোর নিয়ন্ত্রণ থাকবে। একটি ট্রিপের সব যানবাহন পুরোপুরি নেমে যাওয়ার আগে নতুন কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না।

সদরঘাটকেন্দ্রিক যাত্রী চলাচলেও আনা হচ্ছে নতুন শৃঙ্খলা। স্পিডবোটের যাত্রীদের নির্ধারিত পন্টুন ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের সুবিধার্থে নতুন সংযোগ সেতুও নির্মাণ করা হয়েছে বলে জানান তিনি। সরকারের তথ্য অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়বেন দেড় কোটির বেশি মানুষ এবং পরিবহন করা হবে প্রায় এক কোটি কোরবানির পশু। বিশাল যাত্রা ব্যবস্থাপনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করলে যাত্রী ভোগান্তি দুর্ঘটনা অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।