স্বাধীনবাংলা রির্পোট স্বাধীনবাংলা রির্পোট

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬ , ০৮:৪৩ পিএম

অনলাইন সংস্করণ

#

চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় একদিন পিছিয়েছে ঈদুল ফিতর। ফলে শুক্রবার পূর্ণ হচ্ছে পবিত্র রমজান মাসের ৩০ দিন এবং শনিবার সারা দেশে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে দেশের বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে, কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি।

এর ফলে শুক্রবার রোজার শেষ দিন হিসেবে পালিত হবে এবং পরদিন শনিবার ঈদের নামাজ ও উৎসব উদযাপিত হবে। এর আগে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও চাঁদ দেখা না যাওয়ায় একদিন পর ঈদের ঘোষণা দেওয়া হয়, যেখানে শুক্রবার ঈদ পালিত হবে।

 

এসবিএন/জাআইগা