প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর বাংলাদেশের রাজনীতিতে আসছে বড় পরিবর্তন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বেসরকারি ফলাফল অনুযায়ী ২৯৯ আসনের মধ্যে জোট পেয়েছে ২১২টি, যার মধ্যে ধানের শীষ প্রতীকে এককভাবে জয় এসেছে ২০৯ আসনে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পথে এগিয়ে আছেন। ১৯৯০ সালে কাজী জাফর আহমেদ-এর পর আর কোনো পুরুষ প্রধানমন্ত্রী দেখেনি দেশ। এরপর টানা সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা। ১৯৯১ সালে প্রথম নির্বাচনে অংশ নিয়েই খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়া এবং ৩৫ বছর পর তাঁর ছেলে তারেক রহমানের প্রথম নির্বাচনে জয়—রাজনীতিতে এক প্রতীকী ধারাবাহিকতার ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় দেশের নেতৃত্বে আসছে নতুন অধ্যায়। এখন সবার নজর বঙ্গভবনের শপথ অনুষ্ঠানের দিকে—যেখানে আনুষ্ঠানিকভাবে সূচনা হতে পারে ৩৫ বছর পর এক পুরুষ প্রধানমন্ত্রীর যুগ।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10