স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:২৩ পিএম

অনলাইন সংস্করণ

#

যমুনায় জুলাই জাতীয় সনদে এনসিপির স্বাক্ষর উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা

 রা জধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-য় আয়োজিত এক অনুষ্ঠানে ‘জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর উপস্থিতিতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন সনদে সই করেন। অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, এনসিপির স্বাক্ষরের মাধ্যমে জাতীয় ঐকমত্যের প্রক্রিয়া আরও পূর্ণতা পেল। তিনি আশা প্রকাশ করেন, এই সনদ নতুন বাংলাদেশ গঠনে মানবিক ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার ভিত্তি হিসেবে কাজ করবে। পাশাপাশি আগামীকাল নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের কথাও উল্লেখ করেন তিনি।


আরও পড়ুন : বঙ্গোপসাগরে ৪.৩ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই


এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, দলের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিতে যাচ্ছেন এবং জনগণের প্রত্যাশা পূরণে তারা অঙ্গীকারবদ্ধ। তিনি দাবি করেন, সনদ বাস্তবায়নে তাদের দল সক্রিয় ভূমিকা রাখবে। এনসিপির প্রতিনিধি দলে মনিরা শারমিন, সারওয়ার তুষার, জাভেদ রাসিন ও জহিরুল ইসলামও উপস্থিত ছিলেন।


এসবিএন