স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

#

ভোট ঘিরে সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার, টহলে বিজিবি

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলার ২১টি উপজেলায় ৩৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নির্বাচন আচরণবিধি বাস্তবায়ন ও ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ১৬টি ক্যাম্প স্থাপন করে প্রায় ৭০০ সদস্য দায়িত্ব পালন করছেন। এ সময় নিয়মিত টহল, যৌথ অভিযান, অস্থায়ী চেকপোস্ট স্থাপন ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন, কে-৯ ডগ স্কোয়াডসহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করছে বিজিবি। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম চালানো হচ্ছে। 


এসবিএন