প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ২০টি আসনে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা এবং উত্তেজনার মধ্য দিয়ে ফলাফল প্রকাশিত হয়েছে। বেসরকারি ফলাফলে ঢাকার বেশিরভাগ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি ও তার জোটের প্রার্থীরা। উল্লেখযোগ্য জয়ী প্রার্থীরা হলেন—ঢাকা-৮ এ মির্জা আব্বাস, ঢাকা-৬ এ ইশরাক হোসেন।
কিছু আসনে জামায়াতে ইসলামীও শক্ত অবস্থান তৈরি করেছে। ঢাকা-১৪ এ জয়ী হয়েছেন মীর আহমাদ বিন কাসেম আরমান, ঢাকা-৪ ও ঢাকা-১৬ তে জয়ী হয়েছেন জামায়াতের প্রার্থীরা।
ঢাকা-১৫
আসনে জামায়াতের ডা. শফিকুর রহমান ২০ হাজারের বেশি ব্যবধানে জয়ী হন। ঢাকা-১৭ আসনে বিএনপি
চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হয়েছেন। ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম (জাতীয় নাগরিক পার্টি)
বিজয়ী হয়েছেন হাড্ডাহাড্ডি লড়াইয়ে।
এই নির্বাচনের ফলাফল শুধুমাত্র সরকার গঠনের নয়, নগর রাজনীতির ভবিষ্যতও নির্ধারণ করছে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10