প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনেই বড় ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থীরা। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম-ছাগলনাইয়া) আসনে বিএনপির মুন্সি রফিকুল আলম মজনু এক লাখ ১৯ হাজার ৯০৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এস এম কামাল উদ্দিন পান ৮৫ হাজার ৭১৫ ভোট।
ফেনী-২
(সদর) আসনে অধ্যাপক জয়নাল আবদিন ভিপি এক লাখ ৩১ হাজার ২১০ ভোটে জয় নিশ্চিত করেন। এবি
পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু পান ৮০ হাজার ৫৮ ভোট।
ফেনী-৩
(দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপির আবদুল আউয়াল মিন্টু এক লাখ ৫৭ হাজার ৪২৫ ভোটে নির্বাচিত
হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক পান এক লাখ ৮ হাজার
১৬০ ভোট।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ফেনীর তিন আসনে মোট ভোটার ১৩ লাখ ৩০ হাজার ৯২৪ জন। ৪২৮টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10