এখলাছ উদ্দিন এখলাছ উদ্দিন

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০৬ পিএম

অনলাইন সংস্করণ

#

টঙ্গীতে নির্বাচনি কর্মসূচির আগে ভয়াবহ বিস্ফোরণ, আহত অন্তত ২১

গাজীপুরের টঙ্গীতে বিএনপির নির্বাচনি সমাবেশে যাওয়ার প্রস্তুতির সময় একটি ক্লাবঘরে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় অন্তত ২১ জন নেতা-কর্মী ও সমর্থক দগ্ধ হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে টঙ্গী সেনাকল্যাণ মার্কেট এলাকার একটি ক্লাবঘরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, সমাবেশের সাজসজ্জার জন্য ক্লাবঘরে রাখা কয়েকশ বেলুন বের করার সময় একটি বেলুন বিস্ফোরিত হয়। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরে থাকা কর্মীরা দগ্ধ হন।

আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, দগ্ধদের বেশিরভাগের হাত, মুখ ও শরীরের বিভিন্ন অংশে পোড়া জখম রয়েছে। তাদের মধ্যে অনেকেই কিশোর ও তরুণ বয়সী।

দগ্ধদের ভাষ্য, তারা আগে জানতেন না যে বেলুনগুলো গ্যাসভর্তি ছিল। ধারণা করেছিলেন এগুলো সাধারণ সাজসজ্জার বেলুন। চিকিৎসকরা জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।


এসবিএন