প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬ , ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে আশ্বস্ত করেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে এবং খুব শিগগিরই আরও দুটি জ্বালানি তেলবাহী ভেসেল দেশে পৌঁছাবে। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি ও যুদ্ধাবস্থার কারণে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। তবে বাস্তবে দেশে তেলের কোনো ঘাটতি নেই।
মন্ত্রী বলেন, গত কয়েকদিনে স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি তেল সরবরাহ করা হয়েছে। অনেকেই আতঙ্কের কারণে প্রয়োজনের চেয়ে বেশি তেল সংগ্রহ করছেন, যা পরিস্থিতিকে অস্বাভাবিক করে তুলছে। তিনি সবাইকে অযথা পাম্পে ভিড় না করার আহ্বান জানান এবং জানান, তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা ঠেকাতে আগামীকাল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও সরকার চেষ্টা করছে যাতে দেশের বাজারে এর প্রভাব কম পড়ে এবং দাম না বাড়াতে সমন্বয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10