স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬ , ১২:৩০ এএম

অনলাইন সংস্করণ

#

তারেক রহমানের প্রেস উইংয়ে আশরোফা ইমদাদ

 প্র  ধানমন্ত্রী তারেক রহমান-এর প্রেস উইংয়ে নতুন করে দায়িত্ব পেয়েছেন তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য কর্মকর্তা মিজ আশরোফা ইমদাদ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগের কথা জানানো হয়েছে।

এর আগে তিনি প্রেষণে প্রাক্তন প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ে সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন পদে তিনি গ্রেড-৬ মর্যাদায় কাজ করবেন। 

এদিকে, নতুন সরকার গঠনের পর প্রেস উইংয়ে একাধিক পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রেস সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ এবং অতিরিক্ত প্রেস সচিব হয়েছেন আতিকুর রহমান রুমন। স্পিচ রাইটার হিসেবে যুক্ত হয়েছেন এসএএম মাহফুজুর রহমান। পাশাপাশি উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পদেও একাধিক নতুন মুখ অন্তর্ভুক্ত হয়েছে। সরকারি সূত্র বলছে, প্রেস উইংকে আরও গতিশীল ও সমন্বিত করতে এই নিয়োগগুলো দেওয়া হয়েছে।


এসবিএন