প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬ , ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
জা তীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার ২০২৬ এর জন্য ১৫
জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে
চূড়ান্ত করেছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে
অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই তালিকা অনুমোদন
দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এ তথ্য জানান।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মরণোত্তরভাবে সম্মাননা পাচ্ছেন। এছাড়া মুক্তিযুদ্ধ, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, চিকিৎসা, সমাজসেবা ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও অনেক বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মান দেওয়া হচ্ছে। এবারের তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে আছেন সংস্কৃতি ব্যক্তিত্ব হানিফ সংকেত, সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাহিত্যিক ড. আশরাফ সিদ্দিকী, ক্রীড়াবিদ জোবেরা রহমান (লিনু) এবং প্রতিষ্ঠান হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পিকেএসএফ ও গণস্বাস্থ্য কেন্দ্রসহ বেশ কয়েকটি সংস্থা।
প্রতি বছর দেশের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দিতে সরকার এই সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রদান করে থাকে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10