প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬ , ০৫:২৭ এএম
অনলাইন সংস্করণ
সিলেট বিভাগ জুড়ে সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মালিকরা। প্রশাসনের জরিমানা ও কঠোর নজরদারিকে ‘অযৌক্তিক’ উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্যবসায়ী নেতাদের দাবি, পাম্পে ট্যাগ কর্মকর্তা নিয়োগ, ঘনঘন হিসাব যাচাই এবং বড় অঙ্কের জরিমানার কারণে স্বাভাবিক কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। ফলে সিএনজি ও এলপিজিসহ সব ধরনের জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছে। পেট্রোল পাম্প মালিকদের সংগঠনের সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ জানান, প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধান না হওয়ায় বাধ্য হয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এসবিএন / সিলেট
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10