স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ , ০৫:০৩ পিএম

অনলাইন সংস্করণ

#

সিলেটে বৃদ্ধ নিখোঁজ পরিবারের উদ্বেগ

সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকা থেকে নিজাম উদ্দিন নামে ৬২ বছর বয়সী এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত শুক্রবার রাতের দিকে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি তিনি।

পরিবারের সদস্যরা জানান, বের হওয়ার সময় তার গায়ে একটি সোয়েটার ছিল এবং তিনি নিজের মোবাইল ফোন বাসায় রেখেই বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে পরিবার। কারও কাছে কোনো তথ্য থাকলে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।


এসবিএন/ সিলেট