স্বাধীনবাংলা, সিলেট স্বাধীনবাংলা, সিলেট

প্রকাশিত: ২৯ মে ২০২৬ , ১০:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

#

সিলেট রেলরুটে অচলাবস্থা: তেলবাহী ওয়াগন লাইনচ্যুত, সারা দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ

দে  শের উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ রেলপথে লাইনচ্যুতির ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। মৌলভীবাজার জেলার ভানুগাছশ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের খালি ওয়াগন হঠাৎ লাইনচ্যুত হয়। এতে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ভানুগাছ রেলস্টেশনের স্টেশন মাস্টার জানান, তেলবাহী খালি ওয়াগনটি লাইন থেকে ছিটকে পড়ার পরপরই সিলেট রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, সিলেট থেকে আখাউড়াগামী একটি তেলবাহী ট্রেনের একটি বগি লাউয়াছড়া বনের ভেতরে লাইনচ্যুত হয়। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং হাইড্রোলিক টুলব্যান আনার কাজ শুরু করা হয়।

বর্তমানে ওই রুটে রেল চলাচল বন্ধ থাকায় যাত্রী ও পণ্য পরিবহনে ভোগান্তি দেখা দিয়েছে। উদ্ধার অভিযান শেষ হলে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসবিএন