স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২১ মার্চ ২০২৬ , ০৯:২৯ পিএম

অনলাইন সংস্করণ

#

সবার সহযোগিতায় প্রত্যাশিত বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবার সহযোগিতা ও দোয়ায় একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

রাজধানীর যমুনা ভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি জানান, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে দল-মত নির্বিশেষে সবার ঐক্য ও সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। দীর্ঘ সময় পর দেশের মাটিতে ঈদ উদযাপনের সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, এটি তার জন্য আনন্দের বিষয়। একই সঙ্গে তিনি দেশের কল্যাণ ও অগ্রগতির জন্য সবার দোয়া কামনা করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধের শহিদ ও বিভিন্ন গণআন্দোলনে নিহতদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।


এসবিএন/ এএই