স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৩৪ এএম

অনলাইন সংস্করণ

#

সাভারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 ন বনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় প্রটোকল অনুসরণ করে সাভারের জাতীয় স্মৃতিসৌধ- মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তিনি স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।

সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে নির্ধারিত সময়েই স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান প্রধানমন্ত্রী। সময় মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, সশস্ত্র বাহিনী বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিসৌধ- যান এবং সেখানে পুষ্পস্তবক অর্পণ জিয়ারত করেন।

দুপুরে বাংলাদেশ সচিবালয়ে কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। মধ্যাহ্নভোজ নামাজের পর বিকেলে বিশেষ মন্ত্রিসভা বৈঠক এবং পরে সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

 

এসবিএন