প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬ , ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর গুলশান এলাকা থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বুধবার (৫ আগস্ট) রাতে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী। ডিবি সূত্র জানায়, গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্বাধীনবাংলা.নেট
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10