স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬ , ০৭:৪১ পিএম

অনলাইন সংস্করণ

#

রুমিন ফারহানার বক্তব্যের সময় অশোভন অঙ্গভঙ্গি, তীব্র নিন্দা বিরোধীদলীয় নেতার

জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য চলাকালে অশোভন আচরণের অভিযোগ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া- আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা-এর বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের কিছু সদস্যের অঙ্গভঙ্গিকেঅশালীনআখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা . শফিকুর রহমান।

রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এমন আচরণ গ্রহণযোগ্য নয় এবং এটি সংসদীয় শিষ্টাচারের পরিপন্থী। তিনি আক্ষেপ করে উল্লেখ করেন, অভিজ্ঞ সংসদ সদস্যদের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত ছিল না।

অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। সময় বিরোধীদলীয় নেতা সংসদে বক্তব্য প্রদানের ক্ষেত্রে সমতা শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।

এদিকে চিফ হুইপ নূরুল ইসলাম নতুন সদস্যদের সুযোগ নিশ্চিত করার বিষয়ে জোর দেন। তিনি বলেন, সংসদে অনেক নতুন সদস্য রয়েছেন যারা এখনো কথা বলার সুযোগ পাননি, অথচ একই ব্যক্তিরা বারবার বক্তব্য রাখছেন। এতে সংসদের প্রাণবন্ত পরিবেশ ব্যাহত হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় স্পিকারের পক্ষ থেকে সংসদীয় শিষ্টাচার বজায় রাখা এবং কার্যপ্রণালি অনুযায়ী বক্তব্যের সুযোগ বণ্টনের আহ্বান জানানো হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, ধরনের বিতর্ক সংসদের পরিবেশকে প্রভাবিত করতে পারে, তাই দ্রুত সমাধান জরুরি।


এসবিএন