প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ১০:০৪ এএম
অনলাইন সংস্করণ
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে ফিরিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ মানবিক কারণে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর আবাসস্থল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান, মিয়ানমারে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক উঠে আসে। পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও সম্মানজনকভাবে ফিরিয়ে দেওয়ার কোনো বিকল্প নেই। প্রত্যাবাসন কার্যকর করতে মিয়ানমারে প্রয়োজনীয় পরিবেশ তৈরির পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা জরুরি।
বৈঠকে রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও প্রত্যাবাসন প্রক্রিয়াকে এগিয়ে নিতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশের ওপর দীর্ঘদিন ধরে থাকা এই মানবিক চাপ কমাতে সংকটের স্থায়ী সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার বারহাম সালেহ। তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্বের কথাও জানান।
বৈঠকে উভয় পক্ষ রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, মানবিক সহায়তা এবং সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে আন্তর্জাতিক অংশীদারদের আরও সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
স্বাধীনবাংলা.নেট
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10