প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬ , ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
দেশের উত্তরাঞ্চলের দুই জেলা রংপুর ও ময়মনসিংহ এ রাতে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং এর সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এদিকে দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে এবং তা আরও বিস্তৃত হতে পারে। আগামী কয়েক দিনে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে, বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বাড়ার আভাস রয়েছে। পরবর্তী সময়ে দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও দেখা যাচ্ছে।
এসবিএন / এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10