স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০৭ পিএম

অনলাইন সংস্করণ

#

রাতে ঢাকা–চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ভূমিকম্প, মিয়ানমার ও সাতক্ষীরায় উৎপত্তি

ঢাকা চট্টগ্রামসহ দেশের নানা প্রান্তে একই দিনে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার ( ফেব্রুয়ারি) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে সর্বশেষ কম্পন টের পাওয়া গেলে বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রাতের এই ভূমিকম্পটির উৎপত্তি ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারে। রিখটার স্কেলে এর মাত্রা রেকর্ড করা হয় দশমিক ০। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পন রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেটসহ দেশের একাধিক অঞ্চলে অনুভূত হয়।

এর আগে একই দিনের ভোরে আরেকটি তুলনামূলক দুর্বল ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের মাত্রা ছিল দশমিক , যা মৃদু ধরনের ভূমিকম্প হিসেবে ধরা হয়। এর কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকা।

ভূমিকম্পটির অবস্থান নির্ণয় করা হয় ২২ দশমিক ৮৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯ দশমিক ০১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

এখন পর্যন্ত এসব ভূমিকম্পে কোনো হতাহতের খবর বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে স্বল্প সময়ের ব্যবধানে একাধিক কম্পনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা লক্ষ্য করা গেছে।

 

এসবিএন