স্বাধীনবাংলা, স্টাফ রির্পোটারঃ স্বাধীনবাংলা, স্টাফ রির্পোটারঃ

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬ , ১১:১৬ পিএম

অনলাইন সংস্করণ

#

রাষ্ট্রপতির পদত্যাগের পর স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের সাংবিধানিক দায়িত্বে পরিবর্তন এসেছে। সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। হাফিজ উদ্দিন বলেন, তিনি স্পিকার হিসেবে শপথ গ্রহণের সময়ই প্রয়োজনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথ নিয়েছিলেন। একইভাবে ডেপুটি স্পিকারও শপথের মাধ্যমে স্পিকারের পদ শূন্য হলে দায়িত্ব পালনের সাংবিধানিক অঙ্গীকার করেন। সেই বিধান অনুসারেই ব্যারিস্টার কায়সার কামাল জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর শারীরিক অসুস্থতার কারণেই পদত্যাগ করেছেন। বিষয়ে নিশ্চিত হওয়ার পর তিনি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেন। সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন সাবেক রাষ্ট্রপতির দ্রুত সুস্থতা কামনা করে বলেন, বর্তমান পরিস্থিতিতে তিনি দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন হাফিজ উদ্দিন আহমদ। সময় জাতীয় সংসদের স্পিকারের দায়িত্বে থাকবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

 

স্বাধীনবাংলা.নেট