প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬ , ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ
রাষ্ট্রীয় দায়িত্বে দলীয় পরিচয়ের কোনো প্রভাব থাকবে না—দেশ ও জনগণের স্বার্থকে সামনে রেখে নিরপেক্ষভাবে কাজ করার প্রত্যয় জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৭ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে রাষ্ট্রপতি হিসেবে প্রথম মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
আরোও পড়ুন : মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি, নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন
রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব গ্রহণের আগেই দল, সংসদ ও মন্ত্রিসভার দায়িত্ব থেকে তিনি সরে এসেছেন। এখন তাঁর পরিচয় রাষ্ট্রের অভিভাবক হিসেবে। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো পক্ষের প্রতি রাগ, অনুরাগ বা ব্যক্তিগত বিবেচনা স্থান পাবে না। দেশের কল্যাণ ও জনগণের স্বার্থই হবে তাঁর সিদ্ধান্তের প্রধান ভিত্তি।
বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। বঙ্গভবনের ঐতিহাসিক মর্যাদার কথা তুলে ধরে রাষ্ট্রপতি এটিকে রাষ্ট্রের সম্মান ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে উল্লেখ করেন। এর ঐতিহ্য অক্ষুণ্ন রাখার পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্যের গোপনীয়তা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন তিনি।
সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রেও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি। জনগণের অর্থে পরিচালিত রাষ্ট্রীয় সম্পদের অপচয় বন্ধ করে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যক্তিজীবনে নৈতিকতা ও সুন্দর চরিত্র গঠনের আহ্বান জানান।
বঙ্গভবনের সবাইকে একটি পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি পারস্পরিক সহযোগিতা ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দেন। ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা জানান তিনি। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। স্বাধীনতার পর রাষ্ট্র ও দেশ গঠনে ভূমিকা রাখা জাতীয় নেতাদের অবদানও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
স্বাধীনবাংলা.নেট
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10