স্বাধীনবাংলা, রাজবাড়ী স্বাধীনবাংলা, রাজবাড়ী

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬ , ০১:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

#

রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেল বাবার, অলৌকিকভাবে বেঁচে গেল কোলে থাকা শিশু কন্যা

রাজবাড়ী সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ের মধ্যে বজ্রপাতে সুমন আহম্মেদ (৩৭) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে একই ঘটনায় তার কোলে থাকা সাড়ে তিন বছরের শিশুকন্যা সাফিয়া অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে।র

বুধবার সকালে মিজানপুর ইউনিয়নের বাগমারা এলাকায় শিশুকন্যাকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে যাওয়ার পথে আকস্মিক বজ্রপাতে আক্রান্ত হন সুমন। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে বজ্রপাতের তীব্রতায় শিশুটি বাবার কোল থেকে ছিটকে পড়ে সামান্য আহত হয়। তার নাক ও কান দিয়ে রক্তক্ষরণ হলেও বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আশঙ্কামুক্ত রয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। কালবৈশাখী মৌসুমে বজ্রপাত থেকে নিরাপদ থাকতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসবিএন