প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ
পু লিশ প্রশাসনের উচ্চপর্যায়ে কিছু রদবদল
আসছে বলে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি তিনি জানিয়েছেন,
প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে আগামী ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি।
রোববার
দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের
জবাবে তিনি এসব কথা বলেন। পুলিশের শীর্ষ পর্যায়ে সম্ভাব্য পরিবর্তন নিয়ে প্রশ্ন করা
হলে মন্ত্রী জানান, “কিছু পরিবর্তন তো আসবে, একটু সময় দিলেই বোঝা যাবে।”
সংসদ
অধিবেশন প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান অনুযায়ী অধিবেশন শুরুর অন্তত ১৫ দিন আগে প্রজ্ঞাপন
জারি করতে হয়। সংসদ সচিবালয় থেকে প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে
যাবে এবং অনুমোদনের পর ১২ মার্চ অধিবেশন বসবে।
মন্ত্রী আরও জানান, ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ উপস্থাপন এবং রাষ্ট্রপতির ভাষণসহ প্রথাগত কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। মোহাম্মদপুরের আদাবরে সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সত্যতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10