প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ
পু লিশ বাহিনীর কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ সহ্য করা হবে না বলে স্পষ্ট
জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেছেন, বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সোমবার
সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটি পুনরুদ্ধারে চেইন অব কমান্ড কঠোরভাবে
অনুসরণ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের আগে লটারির মাধ্যমে পদায়ন ব্যবস্থা যথাযথ ছিল না, ফলে দক্ষ জনবল সঠিক স্থানে নিয়োগে সমস্যা হয়েছে।
অস্ত্রের লাইসেন্স প্রসঙ্গে মন্ত্রী জানান, পূর্ববর্তী সময়ে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স দেওয়া হয়ে থাকলে তা পুনরায় যাচাই করা হবে। যোগ্যতা পূরণ না করলে লাইসেন্স বাতিল করা হবে। এছাড়া ‘মব কালচার’ বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, বৈধ দাবি থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে হবে; সড়ক অবরোধ বা বিশৃঙ্খলার মাধ্যমে দাবি আদায়ের সুযোগ আর থাকবে না।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10