স্বাধীনবাংলা, গাজীপুৃর স্বাধীনবাংলা, গাজীপুৃর

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:০৭ পিএম

অনলাইন সংস্করণ

#

পরীক্ষা ছাড়াই নিয়োগপত্র! ব্রিতে যোগ দিতে গিয়ে যুবক আটক

 কো নো লিখিত, মৌখিক বা ব্যবহারিক পরীক্ষায় অংশ না নিয়েই নিয়োগপত্র হাতে পাওয়ার পর কর্মস্থলে যোগ দিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এ। সুজা মিয়া (৩২) নামে ওই যুবক সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে প্লাম্বার পদে যোগ দিতে ব্রির সদর দপ্তরে উপস্থিত হন। কর্তৃপক্ষ তার কাগজপত্র যাচাই করতে গিয়ে অসঙ্গতি দেখতে পায়। তদন্তে জানা যায়, প্রবেশপত্রে থাকা ছবি তার নয়; বরং অন্য একজন পরীক্ষায় অংশ নিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।

ব্রি সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর ৩১টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সম্প্রতি নিয়োগ প্রক্রিয়া শেষে নির্বাচিতদের যোগদানের চিঠি পাঠানো হয়। সুজা মিয়া দাবি করেন, স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে সাত লাখ টাকার বিনিময়ে চাকরিটি পেয়েছেন।

ঘটনার পর তাকে গাজীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, নিয়োগ জালিয়াতির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন এবং পেছনে কোনো দালাল চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


এসবিএন