প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
ন তুন
সরকারের প্রশাসনিক কাঠামো আরও সম্প্রসারিত হলো। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উপদেষ্টা
হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের
জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, পাঁচজন উপদেষ্টাকে মন্ত্রীর
পদমর্যাদা এবং পাঁচজনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর
করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। এতে বলা হয়, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
মন্ত্রী পদমর্যাদায়
উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন—
মির্জা আব্বাস
উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ এবং
ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
প্রতিমন্ত্রীর
পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন—
হুমায়ুন কবির,
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন এবং রেহান
আসিফ আসাদ।
সরকার সংশ্লিষ্টরা জানিয়েছেন, নীতিনির্ধারণ ও প্রশাসনিক কার্যক্রমে সহায়তা প্রদানের লক্ষ্যে এ উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্তরা দ্রুত সময়ের মধ্যেই নিজ নিজ দায়িত্ব পালন শুরু করবেন।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10