স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২১ মার্চ ২০২৬ , ১০:০৪ পিএম

অনলাইন সংস্করণ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। শনিবার সকালে অনুষ্ঠিত এই সাক্ষাতে উভয়েই ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নেওয়ার পর যমুনায় এসে কূটনীতিকদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এই সৌজন্য সাক্ষাৎকে ঈদ উপলক্ষে জাতীয় ঐক্য ও সৌহার্দ্যের বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


এসবিএন/এউরি