প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬ , ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রায় পাঁচ লাখ প্রবাসী
ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার
(২৭ জানুয়ারি) ইসি জানায়, সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল
ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে পৌঁছেছে। এর মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার
ব্যালট গ্রহণ করেছেন।
ইসির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোট প্রদান সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে ব্যালট জমা দিয়েছেন। পাশাপাশি ২১ হাজার ৫০৮টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে দেশে পৌঁছেছে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10