স্বাধীনবাংলা রির্পোট স্বাধীনবাংলা রির্পোট

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬ , ১১:০৭ পিএম

অনলাইন সংস্করণ

#

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন, স্পিকারের কাছে জমা দিলেন পদত্যাগপত্র

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর থেকে তিনি সংবিধানের প্রতি আনুগত্য, সততা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি আরও লেখেন, ২০২৪ সালের আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর দেশে সৃষ্ট সাংবিধানিক সংকট মোকাবিলায় সংবিধানের বিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করে। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই সময় তাঁর সাংবিধানিক পদক্ষেপের ফলে রাষ্ট্রীয় ধারাবাহিকতা বজায় ছিল এবং বড় ধরনের সাংবিধানিক সংকট এড়ানো সম্ভব হয়।

তবে পদত্যাগের প্রধান কারণ হিসেবে তিনি নিজের শারীরিক অবস্থার অবনতির কথা উল্লেখ করেছেন। পদত্যাগপত্রে তিনি জানান, দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কিডনির জটিলতায় ভুগছেন। এর আগে তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও হয়েছে। সম্প্রতি চিকিৎসকেরা তাঁর শরীরে অটোনোমিক নিউরোপ্যাথি রোগ শনাক্ত করেছেন, যার কারণে মাঝে-মধ্যেই তিনি সাময়িকভাবে অচেতন হয়ে পড়েন।

অবস্থায় শারীরিক মানসিকভাবে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা আর সম্ভব নয় বলে উল্লেখ করে তিনি সংবিধানের ৫০() অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

রাষ্ট্রপতির পদত্যাগের পর সংবিধান অনুযায়ী পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে।

 

স্বাধীনবাংলা.নেট