স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৫১ পিএম

অনলাইন সংস্করণ

#

নতুন সংসদ শুরুর দিনেই বিএনপিকে ঘিরে এনসিপির কড়া সমালোচনা

নতুন সংসদের প্রথম দিনেই রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, গণভোটের জনরায় উপেক্ষা করেই সংসদের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নতুন সংসদের যাত্রা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিকভাবে শুরু হয়েছে। পাশাপাশি বিরোধী দলের পরবর্তী পদক্ষেপ কী হবে, সেটি এখন দেখার বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। বিএনপির এই অবস্থানের পরই এনসিপির পক্ষ থেকে প্রকাশ্যে সমালোচনা আসে।

এ বিষয়ে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম-ও পৃথক পোস্টে বিএনপির সিদ্ধান্তকে ‘অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদের প্রথম দিনেই এ ধরনের বক্তব্য ভবিষ্যৎ বিরোধী রাজনীতির ইঙ্গিত দিচ্ছে।


এসবিএন