প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:৫৭ এএম
অনলাইন সংস্করণ
ন রসিংদীতে অপহরণ ও ধর্ষণের পর কিশোরী হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি নূরাসহ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম জানান, প্রধান আসামি নূরাকে গাজীপুর থেকে এবং হযরত আলীকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার জেলার মহিষাশুড়া ইউনিয়নের একটি সরিষা ক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ রয়েছে, বাবার কাছ থেকে অপহরণের পর তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মাধবদী এলাকায় অভিযান চালিয়ে ইউনিয়ন বিএনপির এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন জানান, এ মামলায় মোট ৯ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত ৭ জন গ্রেপ্তার হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
পরিবারের দাবি, আগেও ভুক্তভোগীকে অপহরণ ও ধর্ষণের ঘটনা ঘটেছিল এবং বিচার চাওয়ার জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10