প্রকাশিত: ২৩ মে ২০২৬ , ১১:০৪ এএম
অনলাইন সংস্করণ
জাতীয়
কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত
জাতীয় অনুষ্ঠান উদ্বোধনে ময়মনসিংহের ত্রিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ
প্রায় দুই দশক পর জাতীয়ভাবে ত্রিশালে উদ্যাপিত হচ্ছে নজরুলজয়ন্তী।
ঈদুল
আজহার ছুটির বিষয়টি বিবেচনায় নিয়ে এবার আগেভাগেই শুরু হচ্ছে তিন দিনব্যাপী এ আয়োজন।
শনিবার থেকেই শুরু হওয়া উৎসবকে ঘিরে পুরো ত্রিশালজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
স্থানীয় প্রশাসন, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা
গেছে ব্যাপক উৎসাহ।
সরকারি
নজরুল একাডেমি মাঠের ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন
এবং বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর আগমনে পুরো এলাকা সাজানো হয়েছে আলোকসজ্জা, তোরণ
ও ব্যানারে। একই সঙ্গে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
জাতীয়
পর্যায়ে ত্রিশালে এ আয়োজন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ময়মনসিংহ-৭ আসনের
সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন। তিনি দীর্ঘদিন ধরে জাতীয়ভাবে ত্রিশালে নজরুলজয়ন্তী
আয়োজনের দাবি জানিয়ে আসছিলেন।
এ
উপলক্ষে সরকারি নজরুল একাডেমি মাঠ, দরিরামপুর, কাজীর শিমলা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
বিশ্ববিদ্যালয় এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নেওয়া হয়েছে বিশেষ সাজসজ্জা। রঙিন ফেস্টুন,
আলোকসজ্জা ও তোরণে সাজানো হয়েছে পুরো উপজেলা।
অনুষ্ঠানকে
কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
করেছে প্রশাসন। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর
সদস্যদের। পাশাপাশি কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের
প্রস্তুতিও চলছে জোরেশোরে।
নজরুলজয়ন্তীর
উদ্বোধনের পাশাপাশি কানহর এলাকায় ধরার খালের পুনঃখনন কার্যক্রমেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ১৯৭৯ সালে এ খালের খননকাজ উদ্বোধন করেছিলেন জিয়াউর রহমান।
সফরসূচি
অনুযায়ী, শনিবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী সড়কপথে ত্রিশালের উদ্দেশে রওনা হন। দুপুরে
খাল পুনঃখনন উদ্বোধনের পর বিকেলে নজরুল মঞ্চে জন্মবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
পরে ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10