প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ
ও তুরস্কের পারস্পরিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছেন প্রধানমন্ত্রী
তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইউনাইটেড নেশনস প্লাজায় অবস্থিত তুর্কি হাউসে দুই নেতার মধ্যে
দ্বিপক্ষীয় বৈঠক হয়।
বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী ও তুরস্কের প্রেসিডেন্ট। আলোচনায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ তৈরির বিষয়টি গুরুত্ব পায়। বিদ্যমান অংশীদারত্ব আরও কার্যকর করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট খাতগুলোতে ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেন দুই নেতা।
এ
ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে উঠে আসে। অভিন্ন
স্বার্থের ইস্যুগুলোতে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং পারস্পরিক সমন্বয় অব্যাহত
রাখার প্রয়োজনীয়তার কথাও জানান তারা।
দুই দেশের সম্পর্ককে আরও গভীর করতে পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারকে ভিত্তি করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৈঠকে ভবিষ্যতে বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
স্বাধীনবাংলা.নেট
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10