প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:০৫ এএম
অনলাইন সংস্করণ
ভোলার
মনপুরা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে
ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত
আটজন আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এই সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্র জানায়, সকালে নির্বাচনী প্রচারণার সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মুখোমুখি হলে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তা হাতাহাতি ও পরে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। জামায়াতে ইসলামীর উত্তর সাকুচিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি আব্দুর রহিম অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভোট চাইতে গেলে বিএনপির নেতাকর্মীরা বাধা দেয় এবং পরে হামলা চালায়। এতে তাদের পাঁচজন নেতাকর্মী আহত হন।
অন্যদিকে
মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, ভোট
চাওয়ার নামে জামায়াতের নেতাকর্মীরাই সংঘবদ্ধভাবে হামলা চালিয়েছে। এতে বিএনপির তিন থেকে
চারজন কর্মী আহত হয়েছেন।
মনপুরা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দিন বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে
পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে
আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10