প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬ , ১২:৫২ এএম
অনলাইন সংস্করণ
আগামী
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ২৪ ঘণ্টা নৌযান
চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি
সূত্র জানায়, ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত
লঞ্চ ও ইঞ্জিন বোটসহ নির্দিষ্ট কিছু নৌযান চলাচল বন্ধ থাকবে।
তবে
রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনি কর্মকর্তা-কর্মচারী,
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা
শিথিল করা যাবে।
এছাড়া
অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন জরুরি সেবায় ব্যবহৃত নৌযান এবং যেসব এলাকায়
নৌযানই একমাত্র যাতায়াত মাধ্যম, সেখানে প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
প্রয়োজনে
স্থানীয় বাস্তবতা বিবেচনায় জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিরিক্ত নির্দেশনা
দিতে পারবেন।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10