স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬ , ১০:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

#

নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠীর ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্তএমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এ বিষয়ে সকলকে সচেতন ও সতর্ক থাকতে হবে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীমের পক্ষে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৫১৬ বছর ধরে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। মানুষের ভোটের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা এসব করেছে, তারা আজ দেশ ছেড়ে পালিয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ভোট দিলেই দায়িত্ব শেষ নয়। ভোটকেন্দ্রে থাকতে হবে এবং কড়ায়-গণ্ডায় ভোটের হিসাব বুঝে নিতে হবে। দেশটি আমাদের সবারসব ধর্ম, সব মতের মানুষের। এই দেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা।

তিনি আরও বলেন, হাতিয়ার মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এর আগে বহু জনপ্রতিনিধিকে মানুষ দেখেছে, কিন্তু তারা নদীভাঙন, বেড়িবাঁধ ও বল্কবাঁধসহ মৌলিক সমস্যার সমাধান করতে পারেনি।

তারেক রহমান আশ্বাস দিয়ে বলেন, বিএনপি সরকার গঠন করলে পর্যায়ক্রমে হাতিয়ার মানুষের সব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তবে সে জন্য জনগণের দায়িত্ব হলো ধানের শীষকে জয়যুক্ত করা।

জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ আসনের প্রার্থী মাহবুবের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

এসবিএন