প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬ , ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ
নারীরা যেন নির্বিঘ্নে চলাফেরা ও নিজেদের মতামত প্রকাশ করতে পারেন, সেই নিরাপত্তা নিশ্চিত করাকে বর্তমান সরকারের অন্যতম বড় অর্জন হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিএনপির সরকার গঠনের পেছনে দলের প্রতিটি নেতা-কর্মীর শ্রম, ত্যাগ ও আত্মত্যাগ রয়েছে। সরকারের বিভিন্ন অর্জন ও নেওয়া কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে মহিলা দলের নেত্রীদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নারীদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এসব উদ্যোগের বিষয়েও জনগণকে অবহিত করতে ব্যাপক প্রচার চালানো প্রয়োজন।
বিএনপির এই নেতা দাবি করেন, ফ্যাসিবাদী শাসনামলে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা নানা ধরনের অনিয়ম ও অপকর্মে জড়িত থাকার সুযোগ পেয়েছিল। বর্তমান সময়ে সেই ধরনের সুযোগ আর নেই বলেও মন্তব্য করেন তিনি।
স্বাধীন বাংলা . নেট
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10