স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:১৭ এএম

অনলাইন সংস্করণ

#

নারী অধিকার ও সমতার দাবিতে শাহবাগ থেকে সংসদ ভবন পর্যন্ত পদযাত্রা

নারীদের সমতা নিশ্চিত করা  সব ধরনের নির্যাতন বন্ধের দাবিতে রাজধানীতে মশাল হাতে পদযাত্রা করেছেন নারী অধিকার কর্মীরা। রোববার ( ফেব্রুয়ারিরাত ১১টা ৫৯ মিনিটে শাহবাগ থেকে শুরু হওয়া এই কর্মসূচি কাটাবনসাইন্সল্যাব  ধানমন্ডি অতিক্রম করে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হয়।

পদযাত্রায় অংশগ্রহণকারীরা বলেন, সামাজিক রাষ্ট্রীয় নানা ক্ষেত্রে নারীরা এখনও বৈষম্যের শিকার। পাহাড় সমতলসব অঞ্চলে নারী নির্যাতন রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। আসন্ন নির্বাচনে নারীর অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তারা প্রশ্ন তোলেননির্বাচনের পর গঠিত সরকার নারীদের অধিকার রক্ষায় কতটা সক্রিয় হবে।


আরও পড়ুন : দানের আলোয় আলোকিত পাগলা মসজিদ


নারী অধিকার কর্মীরা আশা প্রকাশ করেন, নতুন সরকার লিঙ্গভিত্তিক বৈষম্য দূরীকরণে বাস্তবমুখী পদক্ষেপ নেবে। তাদের উত্থাপিত ১০ দফা দাবির মধ্যে রয়েছেধর্মীয় বক্তব্যের নামে নারী অবমাননাকর মন্তব্য বন্ধে ব্যবস্থা, যৌন সহিংসতার ঘটনায়ভিক্টিম ব্লেমিংবন্ধ, প্রাথমিক স্তর থেকেই পাঠ্যপুস্তকে যৌন শিক্ষা অন্তর্ভুক্ত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে যৌন নির্যাতনবিরোধী সেল কার্যকর করা।