প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৫৮ এএম
অনলাইন সংস্করণ
আসন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ
বাস্তবায়ন নিয়ে গণভোট সামনে রেখে নারী ইস্যুতে মুখোমুখি অবস্থানে বিএনপি ও জামায়াত। ভোটের
দিন যত ঘনিয়ে আসছে,
ততই দুই দলের প্রচারণায় উত্তাপ বাড়ছে।
সম্প্রতি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগ ওঠে। বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করলে জামায়াত দাবি করে, ওই অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল।
আরও পড়ুন : কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল মুন্সীর প্রার্থিতা বাতিল, আপিল বিভাগে লিভ খারিজ
এ নিয়ে বিএনপি
নেতারা প্রশ্ন তুলে বলেন, দেরিতে হ্যাকের দাবি বিশ্বাসযোগ্য নয়। বিভিন্ন নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নারীদের সম্মান ও নিরাপত্তা নিয়ে
জামায়াতকে কঠোর ভাষায় আক্রমণ করেন।
অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে বলা হয়, নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত
করাই তাদের অঙ্গীকার। জামায়াত ক্ষমতায় এলে নারীদের ঘর, কর্মস্থল ও চলাচলে নিরাপত্তা
নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দেন ডা. শফিকুর রহমান।
নারী ইস্যুর পাশাপাশি আচরণবিধি লঙ্ঘন, সহিংসতা ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনী মাঠে বিএনপি-জামায়াতের রাজনৈতিক উত্তেজনা দিন দিন বাড়ছে। এসব বিতর্ক ভোটারদের সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলবে, তা জানা যাবে ভোটের দিনই।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10