স্বাধীনবাংলা, মুন্সিগঞ্জ স্বাধীনবাংলা, মুন্সিগঞ্জ

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

#

মুন্সিগঞ্জের তিন আসনেই বিএনপির জয়, বেসরকারি ফলাফলে একচেটিয়া সাফল্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জের তিনটি আসনেই বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থীরা। জেলার রাজনৈতিক মানচিত্রে এবার স্পষ্ট প্রাধান্য দেখিয়েছে দলটি।

মুন্সিগঞ্জ১ (শ্রীনগর ও সিরাজদিখান)

বিএনপির প্রার্থী মো. আব্দুল্লাহ ১,৬৭,৫৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর এ কে এম ফখরুদ্দিন রাজী, যিনি পেয়েছেন ১,০১,৫৬৮ ভোট।

মুন্সিগঞ্জ২ (টঙ্গিবাড়ী-লৌহজং)

কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ ১,২৪,১৫৪ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী এনসিপির মাজেদুল ইসলাম পান ৫৮,৫৭৩ ভোট।

মুন্সিগঞ্জ৩ (সদর ও গজারিয়া)

বিএনপির মো. কামরুজ্জামান ১,২৪,৬৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দলেরই বিদ্রোহী প্রার্থী মো. মহিউদ্দিন।

নির্বাচন-পরবর্তী বিশ্লেষণে দেখা যাচ্ছে, তিনটি আসনেই ভোটারদের বড় অংশ ধানের শীষ প্রতীকে আস্থা রেখেছেন। ফলে মুন্সিগঞ্জে এবার বিএনপির একক আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে।

এসবিএন