প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬ , ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ
মশা নিয়ন্ত্রণে
জাতীয় নির্দেশিকা থাকলেও দেশের বিভিন্ন এলাকায় তা কার্যকরভাবে মানা হচ্ছে না। ঢাকাসহ
সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে পরিকল্পনা ও তদারকির ঘাটতিতে মশার উপদ্রব বাড়ছে।
ফলে মানুষ সারা বছর মশাবাহিত রোগের ঝুঁকিতে থাকছে।
২০২১ সালে
প্রণীত জাতীয় নির্দেশিকায় নিয়মিত কর্মপরিকল্পনা তৈরি, মাসিক প্রতিবেদন প্রদান এবং স্থানীয়
পর্যায়ে কমিটি গঠনের কথা বলা হলেও বাস্তবে এসব কার্যক্রম প্রায় অনুপস্থিত। অনেক জনপ্রতিনিধি
নির্দেশিকার বিষয়েই অবগত নন বলে জানা গেছে।
মাঠ পর্যায়ে তদারকি ও সরঞ্জামের অভাব, জনবল সংকট এবং অবকাঠামোগত সমস্যার কারণে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা ও স্থির পানির কারণে মশার বংশবিস্তার বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন সমন্বিত উদ্যোগ, নিয়মিত তদারকি এবং সচেতনতা ছাড়া মশার এই বিস্তার রোধ করা সম্ভব নয়।
এসবিএন / এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10