স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৪ জুন ২০২৬ , ০৮:১৮ এএম

অনলাইন সংস্করণ

#

ডিএনডির জলাবদ্ধতা নিরসনে নতুন উদ্যোগ, প্রধানমন্ত্রীর বৈঠকে ৩০ কিমি ড্রেনেজ উন্নয়নের পরিকল্পনা

 ঢা  কা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে ডিএনডি এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে করণীয় বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, পূর্বে বাস্তবায়িত প্রকল্পের সুফল পুরোপুরি না পাওয়ায় নতুন করে ড্রেনেজ অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রায় ৩০ কিলোমিটার নতুন ড্রেনেজ সুবিধা সম্প্রসারণের প্রস্তাবও উপস্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন অন্যান্য সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমে ডিএনডি এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার কার্যকর সমাধান সম্ভব হবে।