স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০১ জুলাই ২০২৬ , ১১:১৬ পিএম

অনলাইন সংস্করণ

#

মিতব্যয়িতায় নতুন দৃষ্টান্ত, বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল করে সাশ্রয় প্রায় ৫০ লাখ টাকা

  ব্য   সংকোচন মিতব্যয়িতার বার্তা দিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী প্রচলিত নৈশভোজের আয়োজন বাতিল করেছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে নেওয়া সিদ্ধান্তের ফলে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সরকারি ব্যয় কমানোর নীতির অংশ হিসেবেই এবার বাজেট-পরবর্তী নৈশভোজ আয়োজন করা হয়নি। প্রতি বছর বাজেট পাসের দিন জাতীয় সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে নৈশভোজ অনুষ্ঠিত হতো। এতে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নিতেন। তবে এবার সেই আয়োজন থেকে বিরত থেকেছে সরকার।

আতিকুর রহমান রুমন জানান, অতীতের তুলনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আপ্যায়ন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। তিনি দাবি করেন, পূর্ববর্তী সময়ে খাতে বিপুল অর্থ ব্যয় হলেও বর্তমান সরকার ব্যয় নিয়ন্ত্রণে জোর দিচ্ছে। চলতি মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন ব্যয় হয়েছে প্রায় ১১ লাখ ৬৯ হাজার টাকা। এছাড়া দুই ঈদ উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানের আপ্যায়ন বাবদ ব্যয় হয়েছে প্রায় ৯০ লাখ টাকা। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবার সরবরাহসংক্রান্ত পূর্ববর্তী সময়ের কিছু বকেয়া বিল পর্যায়ক্রমে পরিশোধ করা হচ্ছে।

এদিকে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাসের দিন প্রধানমন্ত্রী সংসদে দীর্ঘ সময় উপস্থিত থেকে বাজেটের বিভিন্ন ধাপ, ভোটগ্রহণ এবং আইন প্রণয়ন কার্যক্রমে অংশ নেন। অধিবেশনের বিরতির সময়ও তিনি দাপ্তরিক দায়িত্ব পালন এবং জরুরি নথিতে স্বাক্ষর করেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।


এসবিএন