স্বাধীনবাংলা, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি স্বাধীনবাংলা, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ০৬ জুন ২০২৬ , ১১:০৭ এএম

অনলাইন সংস্করণ

#

কাপাসিয়ায় বিলের ভাঙ্গনের কবলে বসতভিটা, সড়ক ও গাছপালা, এলাকাবাসীর বিক্ষোভ

 গা  জীপুরের কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের বড়বেড় এলাকায় বাদখুইরা বিলে মাছচাষীর দ্বারা তীরবর্তী জায়গায় ভাঙ্গনের ফলে বহুমানুষের গাছপালাসহ -১০ বিঘা জমি তলিয়ে গেছে। হুমকির কবলে পড়েছে তাদের বসতভিটা, সড়ক, মসজিদ গাছপালাসহ ফসলি জমি। গতকাল শুক্রবার বিকেলে এলাকাবাসী সবের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ করেছেন।

স্থানীয় বাসিন্দা চাকরিজীবী মোঃ আসিফ জানান, প্রায় সাত বছর আগে বাদখুইরা বিলের প্রায় ৫০ বিঘা জমি পাশ্ববর্তী শ্রীপুর উপজেলার বরমী এলাকার আবু সাহিদ নামে এক মাছচাষী এক বছরের জন্য লীজ নেয়। প্রতি বিঘা বোরো ধানের জমির জন্য কৃষকদের ১৮ হাজার টাকা প্রদানের লিখিত চুক্তি করা হয়। পাশাপাশি এই বিলের চারপাশের পার মাছের ক্ষতির হাত থেকে রক্ষা করতে স্থায়ীভাবে জাল পেতে রাখা এবং প্রতি বছর শুকনা মৌসুমে পার রক্ষণাবেক্ষণ সংস্কারের আশ্বাস দেন ওই মাছচাষী। কিন্তু তিনি তার কথা না রেখে যাবত মাছ চাষ করে আসছেন এবং  চারপাশের খলাদির টেক, বরবেড় টেক, টেকপাড়া এলাকার প্রায় ৬০-৭০ জনের কৃষকের -১০ বিঘা জমিসহ কয়েকশত নানা ফলজ বনজ গাছ বিলে তলিয়ে গেছে।  এমনকি বেশ কয়েকজনের বসতবাড়ি, রাস্তাঘাট, নানা ফলফসলের গাছ জমি বিলের মাঝে ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে।  এমনকি তাদের মহল্লার মসজিদটির পশ্চিম পাশের জমি যেভাবে ভেঙ্গে যাচ্ছে তাতে এটিও হুমকির মুখে পড়েছে। স্থানীয় কৃষক মোসলেহউদ্দীন কাজী বলেন, গত কয়েক বছরে বিলের  মাছের আক্রমণে তীরবর্তী তার প্রায় এক বিঘা জমি ভেঙে বিলে মিশে গেছে এবং সেখানকার ১৫- ১৬টি তাল,আকাশী মেহগনি গাছ তলিয়ে  গেছে সাবেক ইউপি সদস্য বর্তমান সিংহশ্রী ইউনিয়ন মহিলা দলের সভাপতি মোসাঃ আমেনা খাতুন জানান, এই বিলের ভাঙ্গনের ফলে তার বসতভিটা বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং বাড়ির পাশের - টি মেহগনি গাছ বিলীন হয়ে গেছে। দরিদ্র কৃষক তাজউদ্দীন মৃধা বলেন, এই বিলের পাশে তিনকাঠা জমি কিনে তিনি বাড়ি করেছিলেন। কিন্তু গত কয়েক বছরে বিলের ভাঙ্গনের ফলে তার বসতভিটার প্রায় আধা কাঠা জমি তলিয়ে গেছে। তাছাড়া প্রতিনিয়ত রাতের বেলা শতশত বস্তা মুরগির বিষ্ঠা ফেলার কারণে চতুর্পাশের মানুষ দুর্গন্ধে বসবাস করতে মারাত্মক অসুবিধা ভোগ করছে


আরও পড়ুন : শ্রীপুর কলেজ একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সাংসদ


এলাকাবাসীর চলাচলের একমাত্র ইট বিছানো সড়কটিও বিলের মাঝে তলিয়ে যাচ্ছে। স্থানীয় ব্যবসায়ী হাদিকুল ইসলাম জানান, বিলের পাশে তিনি পৈত্রিক বসতভিটার সাথে দুটি সেড তৈরি করে দুই হাজার মোরগ - টি গরু লালন পালন করছেন। কিন্তু তার দুটি সেডের পাশ থেকে পর্যায়ক্রমে প্রায় ১০-১২ ফুট জায়গা বিলের মাঝে বিলীন হয়ে গেছে। বিষয়ে  মাছচাষী আবু সাহিদের কাছে যোগাযোগ করলে তিনি কোনো সহযোগিতা করেনি। তাই নিজ উদ্যোগে সাময়িকভাবে মাটি ফেলে তার বসতভিটা দুটি সেড রক্ষা করেছেন। কিন্তু এভাবে ভাঙ্গন চলতে থাকলে তার ভিটামাটি সেড রক্ষা করা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি তাই সংশ্লিষ্ট সকলের কাছে এর প্রতিকার চেয়েছেন তিনি। এলাকাবাসীর কাছ থেকে গণস্বাক্ষর নিয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করবেন বলে জানান তিনি।   বিষয়ে মাছচাষী আবু সাহিদ বলেন, আগামী শুকনা মৌসুমে বিলের পানি  কমে আসলে জনসাধারণের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন তিনি।


এসবিএন