স্বাধীনবাংলা রির্পোট স্বাধীনবাংলা রির্পোট

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ , ০২:৪১ পিএম

অনলাইন সংস্করণ

#

মন্ত্রী হিসেবে শপথ নিলেন টাঙ্গাইল–৮ এর এমপি অ্যাডভোকেট আহমেদ আযম খান

টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরের দিকে মো. সাহাবুদ্দিন-এর কাছ থেকে তিনি শপথবাক্য পাঠ করেন। শপথের আগে নতুন মন্ত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।


এর আগে একই দিনে জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্পিকার হিসেবে দায়িত্ব নেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, আর ডেপুটি স্পিকার নির্বাচিত হন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তাদেরও শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। এর আগে সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচনের সময় সভাপতিত্ব করেন সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকার আগে যথাক্রমে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


এসবিএন/ রনি