প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬ , ০২:২১ এএম
অনলাইন সংস্করণ
কুমিল্লা-৪ সংসদীয় আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল সংক্রান্ত আপিল আবেদনের শুনানির জন্য আগামী ২৮ জানুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে।
সোমবার
(২৬ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, মনোনয়ন বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মুন্সীর করা
রিট হাইকোর্ট খারিজ করেন।
উল্লেখ্য,
নির্বাচন কমিশনে শুনানি শেষে গত ১৭ জানুয়ারি আপিল মঞ্জুর হওয়ায় মুন্সীর মনোনয়ন বাতিল
হয়। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্ট ও আপিল বিভাগে আবেদন করেন।
কুমিল্লা-৪
আসনে মুন্সীর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে জাতীয় নাগরিক পার্টি ও ১০ দলীয় জোটের প্রার্থী
হাসনাত আবদুল্লাহ নির্বাচনী মাঠে রয়েছেন।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10