স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬ , ০৪:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

#

মিরপুরে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, পাঁচ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

রাজধানীর মিরপুর-২ এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে এল এ প্লাজা নামের ভবনের তৃতীয় তলায় আগুন লাগে বলে জানিয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, দুপুর প্রায় ১টার দিকে আগুনের খবর পাওয়া যায়। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে একাধিক ইউনিট। বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে এবং আরও ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান, ভবনটি ১১ তলা এবং বাণিজ্যিক হওয়ায় ভেতরে অনেক মানুষের উপস্থিতি ছিল। প্রাথমিকভাবে চারজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভেতরে কেউ আটকে আছে কি না তা খতিয়ে দেখছেন।

 

এসবিএন