প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই বেসরকারিভাবে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা ফলাফল ঘোষণা করেন।
মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে এস এ জিন্নাহ কবীর ১,৩৭,৭৭৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক পান ৭৭,৮১৮ ভোট।
মানিকগঞ্জ-২
(সিংগাইর, হরিরামপুর ও সদর আংশিক) আসনে মঈনুল ইসলাম খান ১,৭৫,৭৭৬ ভোট পেয়ে বিজয়ী হন।
খেলাফত মজলিসের প্রার্থী মো. সালাউদ্দিন পান ৮১,৫৩১ ভোট।
মানিকগঞ্জ-৩
(সদর ও সাটুরিয়া) আসনে আফরোজা খানম ১,৬৭,৩৪৫ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন। তার প্রতিদ্বন্দ্বী
মুহাম্মদ সাইদনূর পান ৬৪,২৪২ ভোট।
সকাল
সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। দিনভর ভোটার উপস্থিতি
ধীরে বাড়তে দেখা যায়, বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
উল্লেখ্য,
এবার ২৯৯টি আসনে ২,০২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ছিল ১২
কোটির বেশি।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10